ঢাকা,১৯ অক্টোবর : রাজধানীতে পৃথক ঘটনায় ৫ ছিনতাইকারী গণপিটুনির শিকার হয়েছেপরে তাদেরকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা
রোববার চকবাজার ও দৈনিক বাংলা মোড়ে এসব ঘটনা ঘটে
অপর ঘটনায় শ্যামপুরে ডিবি পুলিশ পরিচয়ে বাংলালিংকের এক বিক্রয়কর্মীর দেড় লাখ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

গণপিটুনিতে আহত ছিনতাইকারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেতারা হলো সুমন, ইকবাল, লিটন, শামীম ও মার

চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, রোববার ভোর ৪টায় চকবাজারের এসি মসজিদের সামনে ফেরদৌস রহমান নামে এক যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরাপরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে সুমন, ইকবাল, লিটন ও শামীম নামে চার ছিনতাইকারীকে ধরে ফেলেএ সময় তাদেরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতাতাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছেএ ঘটনায় তাদের বিরদ্ধে মামলা হয়েছে

অপর ঘটনায় রোববার বেলা সাড়ে ১১টায় মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে ছিনতাই করতে গিয়ে মারফ নামে এক ছিনতাইকারী গণপিটুনির শিকার হয়েছে

ভুক্তভোগী রেজাউল ইসলাম জানান, তিনি পুরানা পল্টনের খান অ্যাসোসিয়েশনে হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করেনসকালে ৮৫ হাজার টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে তিনজন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা চালায়তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ২ ছিনতাইকারী পালিয়ে গেলেও মারফ নামে এক ছিনতাইকারী ধরা পড়েপরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা

মতিঝিল থানার এসআই হেলাল উদ্দিন জানান, আহত ছিনতাইকারী মারফকে হাসপাতালে ভর্তি করা হয়েছেতার বিরদ্ধে মামলা হয়েছে

এদিকে, রোববার দুপুর আড়াইটায় ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর শ্যামপুরে শ্যামপুরের মুরাদপুর মাদ্রাসা রোডে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের এক বিক্রয়কর্মীর (এসআর) কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

ভুক্তভোগী বিক্রয়কর্মী ইকবাল হোসেন জানান, দুপুরে সিম ও টপআপ বিক্রির ১ লাখ ৬৪ হাজার সংগ্রহ শেষে তা ব্যাংকে জমা দিতে রিকশায় করে যাচ্ছিলেনপথে মাদ্রাসা রোডে একটি মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী ডিবি পুলিশ পরিচয়ে তাদের রিকশা থামায়কিছু বুঝে উঠার আগেই তারা পিসল ও ছুরি দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়রিকশায় তার সঙ্গে বাংলালিংকের শ্যামপুরের জোনাল সেলস ম্যানেজার ফজলে মোহাইমেন ছিলেনটাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে


নিউজ বিএনএ ডটকম

Sample Text

Blogger দ্বারা পরিচালিত.

Text Widget